প্রকাশ: শুক্রবার, ১২ আগস্ট, ২০২২, ৫:২১ পিএম আপডেট: ১২.০৮.২০২২ ৫:২৬ পিএম

জ্বালানি তৈলের দামবৃদ্ধি ও ভয়াবহ লোডসেডিংয়ের প্রতিবাদে নাটোরে জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশে
পুলিশের বাঁধায় পন্ড।
শুক্রবার সকালে শহরের আলাইপুরের জেলা বিএনপির আস্থায়ী কার্যালয়ের সামনে একটি বিক্ষোভ সমাবেশ করে নেতাকর্মীরা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিদ্যুৎ অফিসের সামনে গেলে পুলিশি বাধায় তা পন্ড হয়ে যায়।
সমাবেশে বক্তারা, বর্তমান সরকারের তেল, ডাল ও জ্বালানি তৈলসহ সকল নিত্যপণ্যের মুল্যবৃদ্ধি এবং ভয়াবহ লোডসেডিং বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবী জানান।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ হাই তালুকদার ডালিম প্রমুখ।