ফটিকছড়িতে নিজ বাড়ির সামনে যুবকের ক্ষত-বিক্ষত লাশ
মোস্তফা কামরুল, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ১২ আগস্ট, ২০২২, ৫:২৭ পিএম

চট্টগ্রামের ফটিকছড়ির ধর্মপুরে আনোয়ারুল আজিম (৪০) নামে এক যুবককে হত্যা করে বাড়ীর গেইটের সামনে ক্ষত-বিক্ষত লাশ ফেলে গেছে দুর্বত্তরা। বৃহস্পতিবার (১১ আগষ্ট) দিনগত রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পেতি বাদশা বাড়ীতে এ ঘটনা ঘটে। 

নিহত আনোয়ার নিহত আনোয়ারুল আজিম ওই এলাকার মৃত ফজল বারিকের ছেলে। বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউ.পি সদস্য মোরশেদুল আলম জানান, 'বৃহস্পতিবার রাতে এশা'র নামাজ পড়তে যাবে বলে ঘর থেকে বের হন আজিম। পরে ঘরে না ফেরাতে ১০ টার দিকে তার খোঁজ নিতে বের হলে বাড়ীর গেইটের সামনে দেখতে পান ছেলের রক্তাক্ত লাশ। পরে তাকে উদ্ধার করে গহিরা জেকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আনোয়ারের স্ত্রী ১২ বছর বয়সী ১মেয়ে, ৭ ও ৪ বয়সী দুই ছেলে সন্তান রয়েছে। তিনি পরিবারসহ নগরীতে বসবাস করলেও মাঝে মধ্যে বাড়ীতে আসা-যাওয়া করতেন। ফটিকছড়ি থানার ওসি কাজী মাসুদ বলেন, তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করি, মামলা প্রক্রিয়াধীন। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft