পাবনায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত
প্রকাশ: শুক্রবার, ২৯ জুলাই, ২০২২, ১১:১০ এএম

পাবনার সাঁথিয়া উপজেলার করিয়াল এলাকায় ঢাকা-পাবনা মহাসড়কে একটি বাসের চাপায় অটো রিকশায় থাকা পিতা-পুত্রসহ একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ৩ জন। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের করিয়াল এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, পাবনার সুজানগর উপজেলার দুর্গাপুর গ্রামের মো. আবু সাইদ (৫৫) ও তার ছেলে তাওহিদ হোসেন (৫) এবং ভাতিজি রাউজা খাতুন (৪)।  দুর্ঘটনায় ওই পরিবারের আরও ৩ জন আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক। 

সাথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মো. সিদ্দিকুল ইসলাম বলেন, আবু সাইদ তার পরিবারের সদস্যদের নিয়ে সাঁথিয়ার করিয়াল গ্রামে শ্বশুর বাড়ি থেকে অটো বাইকে ফেরার পথে করিয়াল এলাকায় পৌঁছালে পাবনা থেকে ঢাকাগামী সিলাইন পরিবহনের একটি বাস তাদের অটো রিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন।

দুর্ঘটনায় আহত ওই পরিবারের বাকি ৩ জনের অবস্থাও আশঙ্কাজনক। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি আটকের চেষ্টা করা হচ্ছে, বলে জানান ওসি।


-জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft