কৃষ্ণ সাগর থেকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া
প্রকাশ: শুক্রবার, ২৯ জুলাই, ২০২২, ১১:১৪ এএম

কৃষ্ণ সাগর থেকে ইউক্রেনের কিয়েভ অঞ্চলে ৬টি শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। রাজধানীর উপকণ্ঠে লিউটিজ গ্রামে একটি সামরিক ইউনিটে আঘাত হেনেছে। গত কয়েক সপ্তাহের মধ্যে প্রথমবার চেরনেহিভ অঞ্চলেও হামলা চালিয়েছে রুশ বাহিনী। ইউক্রেন জানিয়েছে, খেরসনে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালানোর প্রতিশোধ নিতেই এসব ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি। আল জাজিরার খবর।

ইউক্রেনের জেনারেল স্টাফের জ্যেষ্ঠ কর্মকর্তা ওলেক্সি হরমোভ বলেন, হামলায় একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বুচা শহরে একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে ইউক্রেনীয় বাহিনী। কিয়েভের আঞ্চলিক গভর্নর ওলেক্সি কুলেবা বলেন, এসব জায়গায় রুশ হামলায় ১৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৫ জন বেসামরিক নাগরিক।

তিনি আরও বলেন, 'ক্ষেপণাস্ত্র ছুড়ে প্রতিশোধ নিচ্ছে মস্কো, তবে ইউক্রেন ইতোমধ্যে রাশিয়ার পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে, একইভাবে নিজেদের রক্ষা করবে যাবে'। কয়েক মাস আগে অবশ্য কিয়েভ, চেরনিহিভ অঞ্চল থেকে নিজেদের বাহিনী সরিয়ে নেয় রাশিয়া। সেসময় অঞ্চলগুলোয় ইউক্রেনীয় বাহিনীর তীব্র প্রতিরোধের মুখে বাধ্য হয়ে পিছু হটে তারা।

খেরসন অঞ্চল পুনরুদ্ধারে সম্প্রতি আবারও ইউক্রেনীয় যোদ্ধারা যখন পাল্টা হামলা শুরু করেছে, তখন  ইউক্রেনের বিভিন্ন শহর ও অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে রুশ বাহিনী। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খেরসন যেকোনও মূল্যে পুনরুদ্ধার করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। গত কয়েকদিন ধরে সেখানে ভারী কামান, বিপুল সেনা সদস্য দেখা যাচ্ছে।

-জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft