৩ ঘণ্টা পর ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল শুরু
প্রকাশ: শুক্রবার, ২৯ জুলাই, ২০২২, ১১:০৬ এএম

কিশোরগঞ্জে এগারো সিন্দুর প্রভাতী ট্রেনের বিকল ইঞ্জিন মেরামতের পর ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ শুক্রবার (২৯ জুলাই) সকাল ১০টায় ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

এর আগে সকাল পৌনে ৭টার দিকে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার গচিহাটা এলাকায় ট্রেনের ইঞ্জিনটি হঠাৎ বিকল হয়ে পড়ে। এরপর থেকে ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

কিশোরগঞ্জের রেলওয়ের স্টেশন মাস্টার ইউসুফ জানান, সকাল সাড়ে ৬টার দিকে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে এগারো সিন্দুর প্রভাতী ট্রেনটি ছেড়ে যায়। ১৫ মিনিট পর গচিহাটা এলাকায় পৌঁছালে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে পড়ে। 

এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আখাউড়া স্টেশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে ইঞ্জিন মেরামত করে। পরে সকাল ১০টা থেকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।


-জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft