পদ্মা-সেতু চলে গেলো, বেঁচে রইলো স্বপ্ন
প্রকাশ: সোমবার, ২৫ জুলাই, ২০২২, ৬:২৩ পিএম

একসঙ্গে জন্ম নেওয়া দিনাজপুরের বিরামপুরে স্বপ্ন, পদ্মা ও সেতু নামের তিন কন্যা শিশুর মধ্যে পদ্মার মৃত্যুর একদিনের মাথায় মারা গেছে সেতু। তবে স্বপ্ন নামের অপর শিশুটি সুস্থ আছে। এদিকে পরপর দু’দিনে দুই মেয়েকে হারিয়ে বাবা ও মায়ের পাগলপ্রায় অবস্থা। 

রবিবার (২৪ জুলাই) রাতে উপজেলার বিনাইল ইউনিয়নের কৃষ্টবাটি গ্রামে নিজ বাড়িতে সেতুর মৃত্যু হয়। এর আগে, শনিবার (২৩ জুলাই) বিকেলে পদ্মার মৃত্যু হয়। 

উল্লেখ্য, গত ১৮ জুলাই দুপুরে বিরামপুরের ইমার উদ্দিন কমিউনিটি হাসপাতালে স্বাভাবিকভাবে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম দেন সাদিনা বেগম। পদ্মা সেতুকে স্মরণীয় করে রাখতে তিন শিশুর নাম রাখা হয় স্বপ্ন, পদ্মা ও সেতু। সন্তানদের উন্নত চিকিৎসার জন্য  হাসপাতাল কর্তৃপক্ষ তাদের দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখানে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে এক দিন পর শিশুরা বাড়িতে ফিরে যান। 

শিশুদের বাবা জাহিদুল ইসলাম বলেন, শনিবার (২৪ জুলাই) বিকেলে হঠাৎ করে পদ্মা নামের কন্যা শিশুটি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়। পদ্মা মারা যাওয়ার পর সেতু ও স্বপ্ন বাড়িতে ভালোই ছিল। কিন্তু হঠাৎ করে আজ (সোমবার ২৫ জুলাই) রাতে সেতুও অসুস্থ হয়ে পড়ে। তাকেও চিকিৎসকের কাছে নেওয়ার আগেই রাত সোয়া ৯টার দিকে মৃত্যু হয়। তিনি আরও জানান, তবে স্বপ্ন নামের অপর কন্যা শিশুটি ভালো রয়েছে।

বিরামপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার বলেন, তিন শিশুর মধ্যে গতকাল শনিবার পদ্মার মারা যাওয়ার বিষয়টি জেনেছিলাম। তাই অন্য দুই শিশু সেতু ও স্বপ্নকে হাসপাতালে এনে চিকিৎসা দেওয়ার জন্য শিশুদের বাবাকে পরামর্শ দিয়েছিলাম। কিছুক্ষণ আগে সেতুরও মৃত্যুর খবর শুনলাম। 


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft