প্রকাশ: সোমবার, ২৫ জুলাই, ২০২২, ৭:১০ পিএম

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এসময় করোনায় আক্রান্ত হয়েছে ৫৪৮ জন। এ নিয়ে এখন পর্যন্ত ২৯ হাজার ২৭১ জনের প্রাণ কেড়ে নিল ভাইরাসটি এবং মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২ হাজার ৩২৩ জনে।
সোমবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এ সময়ের মধ্যে করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ২৭৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৩৭ হাজার ২৪০ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৯৮৭টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৮৪ শতাংশ।
উল্লেখ্য, বাংলাদেশে ২০২০ সালের ৮ মার্চ করোনাভাইরাসে প্রথম সংক্রমণ ধরা পড়েছিল।
-জ/অ