প্রকাশ: সোমবার, ২৫ জুলাই, ২০২২, ৩:২২ পিএম

যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলসে ফের একটি ক্লাবে স্থানীয় সময় রোববার (২৫ জুলাই) বিকালে বন্দুকধারীর গুলিতে দুজন নিহত হয়েছেন।
আহত হয়েছেন আরও পাঁচজন। এ সময় ক্লাবটিতে উপস্থিত ছিল প্রায় কয়েকশ মানুষ। খবর রয়টার্সের।
পুলিশ জানায়, লসঅ্যাঞ্জেলসের একটি পাবলিক পার্কে ক্লাব শো আয়োজন করা হয়েছিল। সেখানে ওই বন্দুক হামলার ঘটনা ঘটে।
হামলার পর চারজন পুরুষ এবং তিনজন নারীকে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে তিনজন গুলিবিদ্ধ ছিলেন। পরে চিকিৎসাধীন
অবস্থায় দুজন মারা যান।
কর্তৃপক্ষ জানিয়েছে, এ সাতজনের বয়স ২৩-৫৪ বছরের মধ্যে। রোববার (২৪ জুলাই) স্থানীয় সময় বিকাল পৌনে ৪টার দিকে শোতে গুলি চালানো শুরু হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখনো কেউ গ্রেফতার হয় নি। লসঅ্যাঞ্জেলেসের সান পেড্রো সেকশনে অবস্থিত পেক পার্কের চারপাশে গুলি চালানো হয়। গুলি চালানোর পরে পুলিশ সাময়িকভাবে পার্কটি বন্ধ করে দেয়।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে সম্প্রতি বন্দুক হামলার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। একদিন আগে শনিবারও রাজধানীতে বন্দুক হামলায় একজন নিহত হন।
-জ/অ