লাল শাড়িতে অনন্যা ওটিলিয়া
প্রকাশ: রোববার, ২৪ জুলাই, ২০২২, ৬:৩৯ পিএম

প্রথমবারের মতো বাংলাদেশে একটি মুঠোফোনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতেই এসেছেন 'বিলিয়নেরা’খ্যাত রোমানিয়ান সংগীতশিল্পী ওটিলিয়া ব্রুমা। 

শুক্রবার (২০ জুলাই) ঢাকায় আসার পর শনিবার (২৩ জুলাই) রাতে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-এর ১ নম্বর হলে আয়োজন করা হয়েছিল 'ওটিলিয়া লাইভ ইন ঢাকা নোকিয়া জি২১' শিরোনামের কনসার্ট। সেখানে নিজের জনপ্রিয় সব গান গেয়ে ঢাকার দর্শকদের মাতিয়ে রাখেন এই সংগীতশিল্পী।

তবে সবচেয়ে বড় চমক দিলেন আজ রোববার (২৪ জুলাই) লাল শাড়িতে একটি ছবি সামাজিকমাধ্যমে শেয়ার করে। যেখানে কালো রঙের স্লিভলেস ব্লাউজ আর গায়ে জড়ানো লাল টকটকে বাংলাদেশি শাড়িতে দেখা যায় ওটিলিয়াকে।

এর সঙ্গে বাদামি রঙের হাল্কা কার্ল করা খোলা চুলে সিঁথি করা। ঠোঁটে হাল্কা রঙের লিপস্টিক। পারফেক্ট সাজ। ব্যাস আর কি চাই! যেনো বাঙালি সাজে অনন্যা ওটিলিয়া। ছবির ক্যাপশনে লিখেছেন, বাংলাদেশের ট্রেডিশনাল পোশাকে।

এ প্রসঙ্গে ওটিলিয়া লাইভ ইন ঢাকা ইভেন্টের ফ্যাশন ইনচার্জ সৈয়দ রুমা বলেন, ‘ওটিলিয়া বাংলাদেশে দুদিন থাকার পরিকল্পনা করে এসেছে। আমরা আগেই পরিকল্পণা করেছিলাম ওটিলিয়াকে আমাদের দেশীয় পোশাক পড়াব। সেটাই আমরা করেছি। বাংলাদেশের জামদানিতে দারুণ লাগছিলো ওটিলিয়াকে। ’

ওটিলিয়ার জন্ম রোমানিয়ার সুসেভায়। ২০১৪ সালে ‘বিলিয়নেরা’ গানটি প্রকাশের পর ব্যাপক পরিচিতি পান তিনি। শুধু ইউটিউবেই গানটির ভিউয়ার ছাড়িয়ে গেছে ৫৫ কোটিরও বেশি।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft