করোনায় ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, শনাক্ত ৪৩০
প্রকাশ: রোববার, ২৪ জুলাই, ২০২২, ৬:১২ পিএম

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে এবং করোনা শনাক্ত হয়েছে ৪৩০ জন। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ২৬৬ জনে এবং মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১ হাজার ৭৭৫ জনে।

রোববার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এসময় বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ২৭০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৩৫ হাজার ৯৬৩ জন।

২৪ ঘণ্টায় ৬ হাজার ১১৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৬ হাজার ১০৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ০৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ।

উল্লেখ্য, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft