যার যেটুকু জলাধার আছে, মাছ চাষ করার আহবান প্রধানমন্ত্রীর
প্রকাশ: রোববার, ২৪ জুলাই, ২০২২, ৫:০০ পিএম আপডেট: ২৪.০৭.২০২২ ৫:০২ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপদ পুষ্টির চাহিদা মেটাতে মৎস্য উৎপাদনে জোর দিয়ে সবাইকে আহবান জানিয়ে বলেন, সবাইকে নিজ নিজ এলাকার নদী, খাল, বিল বা পুকুরে মাছ চাষ করতে।  পাশাপাশি মৎস্য প্রক্রিয়াজাতকরণের ওপরও গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেছেন, আমি কিছুক্ষণ আগেই আমার লেকে মাছ ছেড়ে এলাম। আমি আশা করি এভাবে সবাই, যার যার যেটুকু যেখানে জলাধার আছে সেখানে আপনারা মাছের চাষ করুন।

রোববার (২৪ জুলাই) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২’ এর উদ্বোধন এবং ‘জাতীয় মৎস্য পদক-২০২২’ বিতরণ অনুষ্ঠানে যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, হাওড় অঞ্চলে মৎস্য উৎপাদনের বিশাল সম্ভাবনা রয়েছে। 

তিনি বলেন, হাওড়, বাঁওড়, খাল, বিল, বিভিন্ন জলাধার রয়েছে আমাদের। যার যেখানে এই ধরনের জলাধার আছে তারা মাছ চাষের দিকে একটু নজর দিন। মাছের সঙ্গে কাঁকড়া, শামুক আছে, ঝিনুক আছে এসবও করা যায়। সেগুলো করতে পারলে আমাদের নিজেদের কোনো অভাব থাকবে না। রপ্তানিক্ষেত্রেও আমরা নতুন নতুন পণ্য দিতে পারব।

এসময় তিনি আরও বলেন,  জনগণের পুষ্টি নিশ্চিতে মাছের গুরুত্ব অপরিসীম।  তিনি বলেন, পুষ্টিটা আসবে মাছ, ডিম, দুধ ও মাংসের মাধ্যমে। শুধু আমরা নিজেদের চাহিদা মেটাব না, আমরা এগুলো প্রক্রিয়াজাত করে বিদেশেও পাঠাতে পারব।

শেখ হাসিনা বলেন, পদ্মা সেতু হয়ে যাওয়ায় এবং দক্ষিণ অঞ্চলে প্রায় প্রতিটি নদীর ওপর সেতু করে দেওয়ায় যাতায়াত ব্যবস্থা ‘উন্নত ও সহজ’ হয়েছে তাই সেসব অঞ্চলে এখন মাছ চাষ বাড়ানোর উদ্যোগ নেওয়া দরকার। এ বিষয়ে আমি মনে করি আমাদের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় আরও বেশি উদ্যোগ গ্রহণ করবেন। কারণ দক্ষিণ অঞ্চলে এখন আরও অনেকটা গুরুত্ব দিতে হবে।

মৎস্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ‘জাতীয় মৎস্য পদক-২০২২’ পদক তুলে দেন।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft