প্রকাশ: রোববার, ২৪ জুলাই, ২০২২, ৪:৪৬ পিএম

আসন্ন জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন মুনিম শাহরিয়ার। ঘরোয়া ক্রিকেটে দূর্দান্ত পারফর্ম করে তিনি এখন জাতীয় দলের ওপেনার।
আগামী ২৬ জুলাই জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ছাড়বে দল। তার আগেই জীবনের নতুন ইনিংসটি গত ২২ জুলাই বিয়ের পিঁড়িতে বসে শুরু করলেন তিনি।
মুনিমের স্ত্রী ময়মনসিংহের মেয়ে নাম ইফাত কথা। বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন ইফাত।
রোববার (২৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিয়ের খবর আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন মুনিম। প্রকাশ করেছেন সহধর্মিণীর ছবি।
ছবির ক্যাপশনে মুনিম লিখেছেন— ‘গত ২২ জুলাই আমি বিয়ে করেছি। সব কিছু খুব দ্রুত হওয়াতে আমি কাউকেই দাওয়াত দিতে পারিনি। ইনশাআল্লাহ, সামনে অনুষ্ঠান করা হবে। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের সবাইকে রহমত দান করুন।’
চলতি বছরের মার্চেই মুনিমের আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টির মাধ্যমে জাতীয় দলে অভিষেক হয়। উল্লেখ্য, সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরের টি-টোয়েন্টি দলেও ছিলেন তিনি।
-জ/অ