ট্রেনের সাথে যাত্রীবাহী বাসের সংঘর্ষে নিহত ৪, আহত ৩০
প্রকাশ: রোববার, ২৪ জুলাই, ২০২২, ১১:১৯ এএম

গাজিপুরের শ্রীপুরে জারিয়া অভিমুখী ৪৯ আপ বলাকা কমিউটারের সাথে গার্মেন্টসকর্মী যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষে ট্রেনের সামনে বসে থাকা ৪ জন নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছে অন্তত ৩০ জন।

রোববার (২৪ জুলাই) সকাল সাতটার দিকে মাইজাপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। জানা যায়, গেট ম্যান না থাকায় ঘটনাস্থলে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামান ফ্যাশনের কর্মীবাহী গাড়িটি কারখানায় যাচ্ছিলো। লেভেল ক্রসিংয়ে গেট নামানো না থাকায় রেললাইনে উঠে পড়ে বাসটি। সেসময় চলে আসে ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেস ট্রেন। বাসটিকে ঠেলে বেশ কিছুদূর নিয়ে যায় ট্রেনটি। এতে দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই নিহত হয় দু’জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। 

স্থানীয়রা জানান, গেটম্যানের গাফিলতিতে এ দুর্ঘটনা ঘটেছে।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft