আবারও যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, নিহত ১
প্রকাশ: রোববার, ২৪ জুলাই, ২০২২, ১২:১৬ পিএম

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে বন্দুকধারীর হামলায় একজন নিহত হয়েছেন। এতে আরও ছয়জন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (২৩ জুলাই) এ হামলার ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

পুলিশ জানায়, ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। এসময় পুলিশ বন্দুকধারীর ওপর পাল্টা গুলি চালায়। এ ঘটনায় একজন হামলাকারী শনাক্ত হয়েছেন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে পুলিশ প্রাথমিকভাবে এখনো নিশ্চিত হতে পারেনি।

উল্লেখ্য, গত মাসেও যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বন্দুক হামলার ঘটনা ঘটে। এতে পুলিশসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। জানা যায়, পথচারীদের ভিড় লক্ষ্য করে গুলি চালায় বন্দুকধারী।

এর আগে বন্দুক হামলায় নিউইয়র্কে ১০ জন কৃষ্ণাঙ্গ, টেক্সাসে ১৯ জন শিশু ও দুইজন শিক্ষক নিহত হন।

বিশেষঙ্গরা বলছে, অন্য যে কোনো ধনী দেশের তুলনায় যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় মৃত্যুর হার বেশি।  


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft