পানির অভাবে পাট জাগ দিতে পারছে না চাষিরা
ভাঙ্গুড়া (পাবনা) সংবাদাতা
প্রকাশ: শুক্রবার, ২২ জুলাই, ২০২২, ১:১৮ পিএম আপডেট: ২২.০৭.২০২২ ১:২৫ পিএম

পানি সল্পতায় পাট নিয়ে ভোগান্তিতে পড়েছেন উত্তর অঞ্চলের পাট চাষিরা। পানির অভাবে পাট জাগ (পঁচাতে)   পারছেন না পাবনা,নাটোর,নওগা,রাজশাহী অঞ্চলের কৃষকেরা।এই ভরা মৌসুমেও খাল, বিল, জলাশয়ের, পানি শুকিয়ে গেছে ।

প্রয়োজনীয় পানির অভাবে পাট চাষিরা, পাট কেটে জমিতে ফেলে রেখেছেন বৃষ্টির আশায়। কিন্তু সে কাঙ্খিত বৃষ্টির দেখা মেলা ভার। ইতিমধ্যে বৃষ্টির জন্য এ অঞ্চলের বিভিন্ন স্থানে গনজমায়েতে খোলা মাঠে নামাজ হয়েছে। কেউ কেউ আবার বড় জলাশয়, এবং নদীতে পাট পঁচানোর জন্য ভ্যান,করিমন, নসিমন গাড়িতে করে দূরে নিয়ে যাচ্ছে। এতে করে খরচ বেড়ে যাচ্ছে কৃষকের।

পাবনার ভাঙ্গুড়া উপজেলার চরভাঙ্গুড়া, ভবানীপুর, কলকতি, দিয়ারপাড়া, রাঙ্গালিয়া গ্রামের কৃষকেরা জানান, এ বছর জমিতে পাটের আবাদ বেশি হয়েছে। গত বছর কৃষকেরা ভালো দাম পাওয়ায় অনেকেই পাট চাষ করেছেন ;ফলনও ভালো। কিন্তু পানির অভাবে পাট জাগ দিতে পারছেন না,মহাবিপদে পরেছেন বলে জানান তারা ।

এ বিষয়ে জানতে চাইলে ভাঙ্গুড়া উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক, চাটমহর উপজেলা কৃষি কর্মকর্তা মাসুমবিল্লাহ, পাবনা জেলা কৃষি কর্মকর্তা ডা: সামসুল আলম একমত প্রকাশ করে বলেন, চলতি বছর জেলায় ৫৯৯২ হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে। ফলনও ভালো তবে যে বৃষ্টি হয়েছে তা পাট পঁচানোর জন্য যথেষ্ঠ নয়। এ কারণে পাটের গুনগত মান ও রং নষ্ট হতে পারে। অনাবৃষ্টি ও বন্যার পানি দ্রুত নেমে যাওয়ার কারনে পানি সল্পতা দেখা দিয়েছে। তবে বৃষ্টি হলেই এ সমস্যা দুর হবে বলে কর্মকর্তাগন আশা প্রকাশ করেন।


-জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft