সেতুর ওপর উঠতেই ট্রেনে আগুন!
প্রকাশ: শুক্রবার, ২২ জুলাই, ২০২২, ১:৩৫ পিএম আপডেট: ২২.০৭.২০২২ ১:৫১ পিএম

নদীর উপর সেতুতে উঠতেই হঠাৎ ট্রেনে আগুন ধরে যায়। আঙ্কতি হয়ে কেউ কেউ জানালা দিয়ে ঝাঁপ দেন নদীতে। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে দানা ব্রিজের উপর। ওয়েলিংটন এবং অ্যাসেম্বলি স্টেশনের মাঝে মিস্টিক নদীর উপর রেলসেতুতে ট্রেনে হঠাৎ আগুন ধরে যায়। ট্রেনে প্রায় ২০০ যাত্রী ছিলো। 

এক যাত্রী জেনিফার টমসন বলেন, “হঠাৎ জোরালো একটা আওয়াজ শুনতে পাই। তার পর প্রবল ঝাঁকুনি দিয়ে ট্রেনটি থেমে যায়। কী হয়েছে তা দেখতে জানলার দিকে তাকাতেই দেখি কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। আগুনের শিখাও দেখা যাচ্ছিল। মুহূর্তেই আতঙ্কিত যাত্রীরা দৌড়াদৌড়ি শুরু করে। অনেকেই দরজা খুলে বেরোনোর চেষ্টা করছিলেন। কিন্তু লক থাকায় খুলতে পারেননি। ফলে একের পর এক জানলা ভেঙে যে যেমন পেরেছেন, ট্রেন থেকে লাফ মেরে বাইরে বেরিয়ে আসেন। আতঙ্কে যখন যাত্রীদের মধ্যে ছুটোছুটি চলছে তখন তাঁদের মধ্যে থেকেই এক মহিলা যাত্রী ট্রেন থেকে সটান ঝাঁপ দিলেন নদীতে।

ম্যাসাচুসেটস বে ট্রান্সপোর্টেশন অথরিটি (এমবিটিএ) জানিয়েছে, সকালে অরেঞ্জ লাইনের একটি ট্রেনের সামনের দিকের কামরায় আগুন লেগে যায়। ওয়েলিংটন এবং অ্যাসেম্বলি স্টেশনের মাঝে মিস্টিক নদীর উপর রেলসেতুতে সেটি দাঁড়িয়ে পড়ে। খবর পেয়েই এমবিটিএ-র কর্মীরা সেখানে যান। যাত্রীদের নিরাপদে ট্রেন থেকে বার করে আনা হয়। এই ঘটনায় কেউ হতাহত হননি।

ট্রেনে ২০০ জন যাত্রী ছিলেন। এমবিটিএ-র জেনারেল ম্যানেজার জানিয়েছেন, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে থার্ড রেলের সঙ্গে ওই কামরার কোনও ধাতব পাত সংস্পর্শে আসে। আর তার জেরেই আগুন ধরে যায়। তবে ঠিক কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।



-জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft