সোয়া ১ কেজি স্বর্ণের বারসহ যাত্রী আটক
প্রকাশ: শুক্রবার, ২২ জুলাই, ২০২২, ১১:৪০ এএম

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা এক যাত্রীকে ১ কেজি ৩৯৮ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বারসহ আটক করা হয়েছে। আজ শুক্রবার সকাল সোয়া ৭টায় এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে মুহাম্মদ মিজান উদ্দিন নামের ওই যাত্রী চট্টগ্রাম আসেন। তার গ্রামের বাড়ি ফটিকছড়ি।

তিনি চট্টগ্রামে আসার আগেই এনএসআই ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের কাছে গোপন তথ্য ছিলো বিপুল স্বর্ণ নিয়ে তিনি দেশে ফিরছেন। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

মিজান উদ্দিন ওয়াশরুমে ঢুকলে অভিযান চালান এনএসআই এবং শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। এ সময় তার কাছে থাকা ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটক করা হয় তাকে। এসব স্বর্ণের দাম প্রায় ৯০ লাখ টাকা। একজন কর্মকর্তা  জানান, আটক যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা থানায় ফৌজদারি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  


-জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft