সূর্যের তাপে ডিম ভাজলেন ব্রিটিশ নারী
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২, ৩:০৭ পিএম

চরম গরমে নাকাল ইউরোপের জনজীবন। বিভিন্ন দেশে স্মরণকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। একই সঙ্গে চলছে দাবানল। গতকাল মঙ্গলবার ৪০ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠেছিল কোথাও কোথাও। আর নিজের বাগানে সূর্যের তাপে ডিম ভেজে দাবদাহ কতটা তীব্র, তারই জানান দিলেন যুক্তরাজ্যের একজন নারী। খবর জিও নিউজের।

ঘটনা গত মঙ্গলবারের। তাপমাত্রার রেকর্ড রাখার পর থেকে দিনটি ছিল যুক্তরাজ্যের সবচেয়ে উষ্ণতম দিন। এদিন সূর্যের তাপে ডিম ভাজেন জর্জিয়া লেভি। সূর্যের আলোয় তার ডিম ভাজার ঘটনা নজর কেড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের।

জর্জিয়া লেভি এ ঘটনার একটি ভিডিও চিত্র তার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। তাতে দেখা যাচ্ছে, লেভি তার উঠানে থাকা বাগানে একটি খালি কড়াই রাখছেন। এরপর সেখানে ঘি ঢেলে একটি ডিম ভেঙে দেন। সূর্যের তাপে এভাবে এক ঘণ্টা রাখার পরে ডিমটি ভাজা হয়ে যায়। তাতে সস মাখিয়ে ভাজা ডিমটি খান লেভি।

যুক্তরাষ্ট্রের লাইব্রেরি অব কংগ্রেসের মতে, একটি ডিম রান্না বা ভাজার জন্য ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয়। কিন্তু জর্জিয়ার ডিম ভাজাতে সেটা মনে হয় না। ডিম ভাজতে তার অত তাপমাত্রার প্রয়োজন হয়নি। তবে কড়াইটি তাপ সঞ্চয় রাখতে পারে। এ জন্য প্রয়োজনের চেয়ে কম তাপে ডিম ভাজা হয়ে যায়।


-জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft