স্পেনে ১০ দিনের দাবদাহে পাঁচ শতাধিক প্রাণহানি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২, ৩:১১ পিএম

ইউরোপের দেশগুলোয় চলছে প্রচণ্ড দাবদাহ, বিশেষ করে পশ্চিম ইউরোপে। গতকাল বুধবার স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো শানচেজ বলেছেন, ১০ দিন ধরে চলমান এ দাবদাহে দেশটিতে পাঁচ শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। এ সময়ে এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে স্পেনে। এএফপি খবর।

স্পেনের কার্লোস থ্রি হেলথ ইনস্টিটিউট থেকে প্রকাশিত হিসাবের বরাতে প্রধানমন্ত্রী পেদ্রো শানচেজ এসব তথ্য জানান। স্পেনের এই জাতীয় জনস্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান মূলত দাবদাহের কারণে মৃত্যুর হিসাব রাখে। আগের বছরের তুলনায় এবার কতজন বেশি মারা গেছেন, তার ভিত্তিতেই হিসাব করে প্রতিষ্ঠানটি।

কার্লোস থ্রি হেলথ ইনস্টিটিউট বলেছে, পরিসংখ্যানগত অনুমানের ভিত্তিতে দাবদাহে মৃত্যুর এই হিসাব করা হয়েছে। এটা সরকারিভাবে রাখা মৃত্যুর হিসাব নয়।

পেদ্রো শানচেজ বলেছেন, ‘পরিসংখ্যান অনুযায়ী চলমান এই দাবদাহে পাঁচ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। চরম তাপমাত্রার কারণে যেসব সতর্কতা মেনে চলা দরকার, আমি দেশবাসীকে তা মেনে চলার আহ্বান জানাচ্ছি। জলবায়ু পরিবর্তনের কারণে জরুরি পরিস্থিতি এখন বাস্তবতা।’

পশ্চিম ইউরোপের বেশির ভাগ অংশে যে দাবদাহ চলছে, তার বড় ভুক্তভোগী স্পেন। এই অঞ্চলের দেশগুলোয় সম্প্রতি শুরু হওয়া দাবদাহে জনজীবন বিপর্যস্ত। গত সপ্তাহে কোনো কোনো অঞ্চলের তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসে গেয়ে ঠেকে। এমন প্রচণ্ড দাবদাহের কারণে সেখানে দাবানল ছড়িয়ে পড়েছে। স্পেনের আবহাওয়া সংস্থা গতকাল বুধবার জানায়, ৯ থেকে ১৮ জুলাই পর্যন্ত হওয়া দাবদাহ স্পেনে রেকর্ড হওয়া এযাবৎকালের তীব্র দাবদাহগুলোর একটি।

জ/আ


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft