তরুনীকে সংঘবদ্ধ ধর্ষন,দুই যুবক গ্রেফতার
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২, ১২:৩০ পিএম

পটুয়াখালীর গলাচিপায় চাকরীর প্রলোভনে এক তরুনীকে (১৫) ধর্ষনের অভিযোগে রিয়াজ হাওলাদার (৩০) ও রাব্বী গাজী (৩৫) নামের দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় গোলখালী ইউনিয়নের হরিদেবপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। 

এ ঘটনায় ওই তরুনীর মা বাদী হয়ে গলাচিপা থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের বাড়ি ডাকুয়া ইউনিয়নের আটখালী গ্রামে। 

মামলা সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই ওই দুই যুবক গজালিয়া ইউনিয়নের চর চন্দ্রাইল গ্রামের ওই তরুনীকে চাকরীর প্রলোভন দেখিয়ে ঢাকায় নিয়ে যায়। সেখানে দু'দিন থাকার পর চাকুরী দিতে না পেরে গতকাল সকালে ফের গলাচিপা নিয়ে আসে। পরে বিকালে গোলখালী ইউনিয়নের চর সুহরী গ্রামের একটি ফাঁকা বাড়িতে নিয়ে তাকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষন করে। এক পর্যায়ে ওই তরুনী দৌড়ে পালিয়ে পার্শ্ববর্তী একটি বাড়ীতে আশ্রয় নিলে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ অভিযান চালিয়ে হরিদেবপুর থেকে গেফতার করে। 

গলাচিপা থানার ওসি শওকত আনোয়ার জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। আজই আসামীদের আদালতে সোপর্দ করা হইবে।


-জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft