ঢাবি ‘চ’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২, ১২:২৪ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) 'চ' ইউনিটে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে পাস করেছেন ২৪১ জন শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় এই ফল প্রকাশ করা হয়।

ঢাবির ওয়েবসাইটে (admission.eis.du.ac.bd) গিয়ে শিক্ষার্থীর উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সাল ও মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর দিলে ফলাফল জানা যাবে। এ ছাড়াও, রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে 'DU CHA <roll no>' টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।

গত ১৭ জুন 'চ' ইউনিটে ভর্তি পরীক্ষার সাধারণ জ্ঞান ও ২ জুলাই অঙ্কন অংশের পরীক্ষা হয়। এ ইউনিটে মোট আসন সংখ্যা ৩০টি। পরীক্ষায় অংশ নিয়েছেন ৬ হাজার ১৫৬ জন শিক্ষার্থী এবং পাস করেছেন ২৪১ জন শিক্ষার্থী।

-জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft