৩ দিন বিদ্যুৎবিহীন থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২, ১২:৩৭ পিএম আপডেট: ২১.০৭.২০২২ ১২:৪১ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় বৈদ্যুতিক সাব-স্টেশনের নতুন যন্ত্রপাতি স্থাপনের জন্য তিন দিন বিদ্যুৎবিহীন থাকবে পুরো ক্যাম্পাস। প্রচন্ড গরমে চরম ভোগান্তির শিকার হচ্ছে শিক্ষক-শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন পাটোয়ারী গতকাল বুধবার বিকেলে বিদ্যুৎ বন্ধ থাকার বিষয়টি জানিয়েছেন। এ ব্যাপারে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বৈদ্যুতিক সাব-স্টেশনের নতুন যন্ত্রপাতি স্থাপনের জন্য আজ বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার অর্থাৎ ২১ জুলাই হতে ২৩ জুলাই পর্যন্ত তিন দিন ক্যাম্পাসে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। প্রধান প্রকৌশলী জানান, সাব স্টেশনের কাজের কারণে আজ থেকে তিনদিন বিশ্ববিদ্যালয়ে বিদুৎ থাকবে না। বন্ধের দিনে কাজ করতে চেয়েছিলাম। কিন্তু দুইদিনে এ কাজ শেষ করা সম্ভব নয় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

বিদ্যুৎ বন্ধ থাকলেও কিছু কিছু ক্ষেত্রে জেনারেটরের মাধ্যমে ইলেকট্রনিক কার্যক্রম পরিচালনা করা হবে। বিভিন্ন ল্যাব কক্ষ, ইন্টারনেট সার্ভার রুম সহ কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে বিদ্যুতের ব্যবস্থা করা হবে। ক্যাম্পাসে বিদ্যুৎ বন্ধ থাকলেও হলে চালু থাকবে। তবে রাতে পুরো ক্যাম্পাসই অন্ধকার আচ্ছন্ন থাকবে।

রাতে যদি বিদ্যুৎ সংযোগ না থাকে ক্যাম্পাসে তাহলে ক্যাম্পাসের নিরাপত্তার জন্য নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল।

এদিকে বিদ্যুৎ না থাকায় আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পরীক্ষা স্থগিত করে পিছিয়ে হয়েছে। তবে কিছু কিছু বিভাগ জোর পূর্বক পরীক্ষা নেয়ার চেষ্টা করছে। বিভাগ থেকে জানানো হয়েছে, ক্লাসরুমের দরজা জানালা সব খুলে পরীক্ষা নেয়া হবে৷ তবে বর্তমানে অসহনীয় তাপমাত্রায় ভোগান্তিতে পড়বেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরাG অন্যদিকে আরও কিছু বিভাগে পরীক্ষা থাকায় বিদ্যুতের ব্যবস্থা করার প্রকৌশল দপ্তরে আবেদন করছে। তবে তা সম্ভব হবে না বলে জানিয়েছেন প্রকৌশল দপ্তর। তবে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার কোনো নোটিশ 

এরই মধ্যে সাব-স্টেশনের যন্ত্রপাতি বিশ্ববিদ্যালয়ে এসেছে পৌঁছেছে। বৃহস্পতিবার সকাল থেকেই কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের একটি মাত্র সাব-স্টেশন পুরো ক্যাম্পাসের বিদ্যুৎ সরবরাহের লোড নিতে পারে না। এজন্য নতুন একাডেমিক ভবন সহ বিভিন্ন ভবনের জন্য সাব-স্টেশনটি ২০০০ কেভি ধারণক্ষমতার করা হচ্ছে।


-জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft