ঢাকা থেকে সারাদেশে ট্রেন চলাচল শুরু
প্রকাশ: বুধবার, ২০ জুলাই, ২০২২, ১:২৩ পিএম

টিকিট কালোবাজারির অভিযোগে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রীদের বিক্ষোভ তুলে নেওয়ায় ঢাকা থেকে সারাদেশে ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে ট্রেন চলাচল শুরু হয় বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ঢাকা বিভাগ) খায়রুল কবির।

এর আগে সকাল ৮টা ৫৫ মিনিটে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটিকে আটকে রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক শিক্ষার্থীসহ অন্যান্য যাত্রীরা। এ কারণে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে নারায়ণগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও কোনো ট্রেন ছেড়ে যেতে পারেনি।

-জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft