প্রকাশ: বুধবার, ২০ জুলাই, ২০২২, ১:১৬ পিএম

করোনা পরিস্থিতিতে একাধিক প্রতিযোগীতার সময়সূচী বদলেছে। এবার ১৯ তম এশিয়ান গেমসের আসর বসার কথা ছিল চলতি বছরের ১০ সেপ্টেম্বর থেকে। তবে চীনে করোনার প্রকোপ বৃদ্ধিতে এশিয়ান গেমস স্থগিত করা হয়। অবশেষে গতকাল মঙ্গলবার এশিয়ান অলিম্পিক কমিটি জানিয়েছে (ওসিএ) জানিয়েছে, আগামী বছর চীনের হ্যাংঝুতেই অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস। ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই গেমস। চলবে ৮ অক্টোবর পর্যন্ত।
করোনার কারণে ২০২০ সালের টোকিও অলিম্পিকেও স্থগিত রাখা হয় এক বছর। অবশেষে ২০২১ সালে অলিম্পিক আয়োজন করে জাপান। করোনা পরিস্থিতিতে চীনেও এক বছর স্থগিত রেখে আয়োজন করা হচ্ছে এশিয়ান গেমস।
গতকাল মঙ্গলবার ওসিএ'র পক্ষ থেকে বলা হয়, "শেষ দু’মাস ধরে চিনের অলিম্পিক কমিটির সঙ্গে কথা হচ্ছে। অন্য প্রতিযোগিতার সঙ্গে যাতে গেমসের সময় এক না হয়ে যায় সেই নিয়ে আলোচনা করা হয়।"
প্রায় ১০ হাজার অ্যাথলিট এশিয়ান গেমসে অংশ নেবেন। ভারত থেকেও বিশাল টিম পাঠানো হবে। অলিম্পিকে যোগ্যতা অর্জন করার জন্য এশিয়াডের মঞ্চ অ্যাথলেটদের কাছে বড় সুযোগ। এ বছর গেমস না হওয়ায় কিছুটা হলেও চাপে পড়ে গিয়েছিলেন এশিয়ার অ্যাথলেটরা। প্যারিস অলিম্পিকের টিকিট পাওয়ার জন্য অন্যান্য টুর্নামেন্টের দিকে তাকাতে বাধ্য হয়েছিলেন তারা। তবে এবার সেই সমস্যা থেকে স্বস্তি পেলেন তারা।
-জে/আ