বাংলাদেশের জিম্বাবুয়ে সফরের সূচি
প্রকাশ: বুধবার, ২০ জুলাই, ২০২২, ১২:৫৪ পিএম

ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে আজ ও আগামীকালের মধ্যে দেশে ফেরার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। তবে দেশে ফিরেও খুব বেশি বিশ্রাম পাচ্ছেন না তারা। তিন ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলতে জিম্বাবুয়ে যেতে হবে বাংলাদেশ দলকে। আগামী ২৬ জুলাই জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ছাড়বেন ক্রিকেটাররা। ৩০ জুলাই প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে সিরিজ।

পরের দুই ম্যাচ হবে ৩১ জুলাই ও ২ আগস্ট। টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই হবে বাংলাদেশ সময় বিকেল পাঁচটায়।  

টি-টোয়েন্টি সিরিজ শেষে হবে তিন ম্যাচের ওয়ানডে। ৫ আগস্ট হবে প্রথম ওয়ানডে, পরের দুই ম্যাচ ৭ ও ১০ আগস্ট। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ১টা ১৫ মিনিটে।

একনজরে বাংলাদেশের জিম্বাবুয়ে সফরের সূচি-

১ম টি-টোয়েন্টি- ৩০ জুলাই, হারারে স্পোর্টস ক্লাব, বিকাল ৫ টা
২য় টি-টোয়েন্টি- ৩১ জুলাই, হারারে স্পোর্টস ক্লাব, বিকাল ৫ টা
৩য় টি-টোয়েন্টি- ২ আগস্ট, হারারে স্পোর্টস ক্লাব, বিকাল ৫ টা
 
১ম ওয়ানডে- ৫ আগস্ট, হারারে স্পোর্টস ক্লাব, দুপুর ১ টা ১৫
২য় ওয়ানডে- ৭ আগস্ট, হারারে স্পোর্টস ক্লাব, দুপুর ১ টা ১৫
৩য় ওয়ানডে- ১০ আগস্ট, হারারে স্পোর্টস ক্লাব, দুপুর ১ টা ১৫।


-জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft