কক্সবাজার সৈকতে পর্যটক নিখোঁজ
প্রকাশ: বুধবার, ২০ জুলাই, ২০২২, ১২:৪৯ পিএম আপডেট: ২০.০৭.২০২২ ১২:৫৩ পিএম

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ভেসে গিয়ে আবদুল্লাহ (১৬) এক পর্যটক নিখোঁজ রয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ইনানীর হোটেল রয়েল টিউলিপের সামনের সৈকতে সে নিখোঁজ হয়।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম জানান, তাৎক্ষণিকভাবে নিখোঁজ পর্যটকের বাবার নাম ডা. শহীদ বলে জানা গেছে। 

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘কিছুক্ষণ আগে খবর আসে ইনানী সৈকতে গোসল করতে নেমে এক পর্যটক ভেসে গেছে। আমরা উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছি। এখন পর্যন্ত হোটেল কর্তৃপক্ষ নিখোঁজ পর্যটকের বিস্তারিত তথ্য দেয়নি। উদ্ধার তৎপরতার জন্য লাইফগার্ড ও বিচকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন।’

-জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft