ভারতের কেরালায় প্রথম মাঙ্কিপক্স রোগী শনাক্ত
প্রকাশ: শুক্রবার, ১৫ জুলাই, ২০২২, ৩:৫৪ পিএম

ভারতের কেরালায় প্রথমবারের মতো মাঙ্কিপক্স রোগী শনাক্ত হয়েছে।

দেশটির দক্ষিণাঞ্চলের রাজ্য কেরালায় বৃহস্পতিবার (১৪ জুলাই) ওই রোগী শনাক্ত হয়। খবর এনডিটিভির। 

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ বিষয়টি নিশ্চিত করে বলেন, আক্রান্ত ওই ব্যক্তি সংযুক্ত আরব আমিরাত থেকে ৩ দিন আগে কেরালায় আসেন। উপসর্গ থাকায় তার নমুনা পরীক্ষা করালে মাঙ্কিপক্স ধরা পড়ে। বর্তমানে তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তার বর্তমান অবস্থা স্থিতিশীল। তার সংস্পর্শে আসা ব্যক্তিদেরও শনাক্ত করা হয়েছে।

প্রসঙ্গত, ভারতের কেরালা রাজ্যেই ২০২০ সালের জানুয়ারিতে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল। 


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft