ফের সম্পর্কে জড়িয়েছেন সুষ্মিতা সেন, ব্যবসায়ী ললিত মোদির সঙ্গে
প্রকাশ: শুক্রবার, ১৫ জুলাই, ২০২২, ৪:১০ পিএম

আগেও বহুবার সম্পর্কে জড়িয়েছেন সাবেক মিস ইউনিভার্স ও বলিউড অভিনেত্রী সুষ্মিতা সেন। প্রেমের ব্যাপারে কখনোই রাখঢাক করেননি ৪৬ বছর বয়সী এই বঙ্গসুন্দরী। তবে এবারের হইচইটা একটু বেশিই। কারণ এবার তিনি সম্পর্কে জড়িয়েছেন ভারতের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ললিত মোদির সঙ্গে।  

মালদ্বীপে তোলা সুষ্মিতার সঙ্গে একটি ছবি শেয়ার করে ললিত জানিয়ে দিয়েছেন যে প্রেম করছেন তারা! এখনও বিয়ে করেননি, তবে খুব শিগগিরই হয়তো করে ফেলবেন। 

সুষ্মিতা সেনের প্রেমিকের তালিকায় - ওয়াসিম আকরাম, মহেশ ভাট, অনিল আম্বানিসহ ললিত মোদিকে নিয়ে তার জীবনে প্রেমিকের সংখ্যা এক ডজন পেরিয়ে গেল। 

সর্বশেষ নিজের চেয়ে বয়সে ছোট রোহমান শলের সঙ্গে সম্পর্কে ছিলেন সুষ্মিতা। কিছু দিন হলো বিচ্ছেদ ঘোষণা করেছেন তার সঙ্গে। তার আগে প্রেম থেকে ঘোরাঘুরি, পার্টি থেকে খাওয়াদাওয়া, সবই নিয়মিত প্রকাশ্যে আনতেন দু’জনে। পেশায় মডেল রোহমানের সঙ্গে এখনও অভিনেত্রীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।  

রোহমানের আগে মুম্বাইয়ের রেস্তরাঁ মালিক ঋত্বিকের সঙ্গে ভালোবাসায় জড়িয়েছিলেন সুস্মিতা। 

মডেল-অভিনেতা রণদীপের প্রেমে এক সময়ে হাবুডুবু খেয়েছেন সুস্মিতা। রীতিমতো শোরগোল ফেলেছিল তাদের সম্পর্ক। ‘কর্মা অ্যান্ড হোলি’ ছবির শ্যুটে আলাপ থেকে প্রেম। বিচ্ছেদের পরেও বন্ধুই রয়ে গেছেন তারা। 

সুস্মিতার আর এক হইচই ফেলা প্রেম পরিচালক বিক্রম ভাটের সঙ্গে। ‘দস্তক’ ছবিতে কাজ করতে গিয়ে বিবাহিত বিক্রমের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন অভিনেত্রী। তার জেরে ঘরও ভেঙেছিল পরিচালকের! 

এছাড়াও বান্টি সচদেব, সাবির ভাটিয়া, মুদস্‌সর আজিজ, মানব মেনন, রজত তারা- এ নামগুলোও সুষ্মিতার প্রেমিকের তালিকায় রয়েছে। এসব সম্পর্কের বেশিরভাগই ছিল বেশ সংক্ষিপ্ত। তবে এর মধ্যে গুঞ্জন রয়েছে- পাকিস্তানি ক্রিকেটার ওয়াসিম আকরামকে নাকি বিয়েও করেছিলেন সুষ্মিতা।  

সুস্মিতার জীবনে প্রথম প্রেমিক হলেন রজত তারা। তখনও বিশ্বসুন্দরীর খেতাব জোটেনি অভিনেত্রীর। দিল্লিবাসী, সদ্যতরুণী সুস্মিতা সে সময়েই রজতের সঙ্গে সম্পর্কে জড়ান। 


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft