দেশের ১১ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে‘পরাণ’
প্রকাশ: রোববার, ১০ জুলাই, ২০২২, ১০:১০ এএম

এবার ঈদে মুক্তি পাচ্ছে রায়হান রাফির পরিচালনায় নির্মিত ‘পরাণ’।  এ সিনেমায় অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, ইয়াশ রোহান ও শরিফুল রাজ। সারা দেশের ১১টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এরই মধ্যে পরাণের টিজার, ট্রেলার ও গান বেশ সাড়া ফেলেছে দর্শকদের মাঝে।

সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা রায়হান রাফি বলেন, এটি আমার তৃতীয় সিনেমা। দেশের প্রতিটি মানুষ এর গল্পের সঙ্গে নিজেকে রিলেট করতে পারবে। আমি এ গল্পে একটি ভিন্ন ভালোবাসার গল্প দেখানোর চেষ্টা করেছি। যা সচরাচর আমাদের সিনেমায় দেখা যায় না। যারা ভালোবাসার মানুষকে পায়নি গল্পটি তাদের জন্য।

২০২০ সালের ভালোবাসা দিবসে সিনেমাটি মুক্তির কথা থাকলেও করোনার কারণে তা সম্ভব হয়নি। সে সময় ‘পরাণ’ সিনেমার টিজার দেখেই মুগ্ধ হয়েছিল দর্শক। শোনা যাচ্ছে, একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এখন সিনেমার গল্পটি ঘৃণার নাকি ভালোবাসার–এ জন্য অপেক্ষা করতে হবে সিনেমাটির মুক্তি পর্যন্ত।

সারাদেশের যেসব হলে চলবে ‘পরাণ’:
স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা, সীমান্ত স্কয়ার, সনি স্কয়ার), ব্লকবাস্টার সিনেমাস (ঢাকা), সিলভার স্ক্রিণ (চট্টগ্রাম), লায়ন সিনেমাস (কেরাণীগঞ্জ), আজাদ (পুরান ঢাকা), ঝুমুর (গাজীপুর), পূরবী (ময়মনসিংহ), শংখ (খুলনা), চিত্রালী (খুলনা)

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft