সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের অনেক স্থানে ঈদ
প্রকাশ: শনিবার, ৯ জুলাই, ২০২২, ১২:০৩ পিএম আপডেট: ০৯.০৭.২০২২ ১২:১১ পিএম

এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের সদর, চিরিরবন্দর, পার্বতীপুর, বিরামপুর ও কাহারোল উপজেলার বেশকিছু এলাকায় ঈদুল আজহা উদযাপন করছেন প্রায় দুই হাজার পরিবার। বিভিন্ন স্থানে ঈদের নামাজ আদায় করেছেন। পরে পশু কোরবানি দিয়েছেন অনেকে।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ শনিবার দিনাজপুরের ১৩টি উপজেলায় প্রায় ৪৪টি ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় দুই হাজার মুসল্লি নামাজ আদায় করেছেন। সকাল সাড়ে ৭টায়  প্রায় দুই শতাধিক মুসল্লি অংশগ্রহণে দিনাজপুর চারুবাবুর মোড়ের পার্টি সেন্টারে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ইমামতি করেন বিরল উপজেলার ফ্যামেলি কেয়ার মাদ্রাসার পরিচালক আব্দুর রাজ্জাক।

নামাজ শেষে মাসুদ রানা নামের এক মুসল্লি বলেন, ‌‘সারা বিশ্বের যে কোনও প্রান্তে যদি চাঁদ দেখা যায়, আর যদি সংবাদ পাওয়া যায় যে চাঁদ দেখা গেছে, তাহলে সবাই ঈদের নামাজ আদায় করতে পারে। বিশ্বের তারিখ তো একটাই, তারিখের কোনও পরিবর্তন হতে পারে না। শুধু কয়েক ঘণ্টা ব্যবধান থাকে। আমরা সংবাদ পেয়েছি তাই আমরা ঈদুল আযহা পালন করছি।’

সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন কমিটির নেতারা জানান, জেলার ১৩টি থানায় প্রায় ৪৪টি ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি জামাতে প্রায় দুই শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। এবার দিনাজপুর সদরের নিউটাউন, ফুলতলা, কাচারীর পিছন ইসলামবাগ এলাকায় ঈদের জামাত হয়েছে। 

একই সঙ্গে চিরিরবন্দর উপজেলার রাবার ড্যাম এলাকা, কাহারোল উপজেলার জয়নন্দ গ্রাম, ১৩ মাইল এলাকা, বিরামপুর উপজলার বিনাইল ইউনিয়নের আয়রা বাজার জামে মসজিদ, জোতবানী ইউনিয়নের খয়েরবাড়ি মির্জাপুর জামে মসজিদ এবং বিরল উপজেলার বালাদার গ্রামে আগাম ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়।

উল্লেখ্য, দিনাজপুরে ২০০৭ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করে আসছেন মুসলমানদের একটি অংশ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft