ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট
প্রকাশ: শনিবার, ৯ জুলাই, ২০২২, ১২:১৪ পিএম

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রায় ৫০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে থেমে থেমে উত্তরের দিকে এগোচ্ছে যানবাহন। চরম দুর্ভোগে পড়েছেন ঘরমুখো মানুষ।

শুক্রবার সারাদিন যানজটের পর রাতেও একই অবস্থায় চলছিল গাড়ি। আজ শনিবার ভোরে মহাসড়কের নাটিয়াপাড়া এলাকা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। মির্জাপুরের গোড়াইতেও গাড়ির ধীরগতি রয়েছে। ফলে ঘরমুখো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান বলেন, ‘যানবাহন ধীরগতিতে চলছে। সড়কে গাড়ির প্রচুর চাপ রয়েছে। করটিয়া থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সড়ক স্বাভাবিক রাখতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য কাজ করছে।’

মহাসড়কে অতিরিক্ত গাড়ি, সড়ক দুর্ঘটনা ও সেতুতে কিছু সময় টোল আদায় বন্ধ থাকায় শুক্রবার ভোরে প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট আরও বাড়ে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft