বায়তুল মোকাররমে ঈদ জামাতের সময়সূচি নির্ধারণ
প্রকাশ: বুধবার, ৬ জুলাই, ২০২২, ২:৩২ পিএম

জাতীয় মসজিদ বায়তুল মোকররমে পবিত্র ঈদুল আজহার পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। বুধবার (০৬) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বাংলাদেশের সর্বোচ্চা ধর্মীয় এই সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল আজহার দিন (১০ জুলাই) প্রথম জামাত সাকল ৭টা, দ্বিতীয় জামাত ৮টা, তৃতীয় জামাত ৯টা, চতুর্থ জামাত ১০টা এবং পঞ্চম জামাত ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত।  

এতে আরও বলা হয়, প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান এবং মুকাব্বির থাকবেন বায়তুল মসজিদের হাফেজ মোঃ আতাউর রহমান।

দ্বিতীয় জামাতে ইমাম থাকবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিবুল্লাহিল বাকি নদভি এবং মুকাবি্বর থাকবেন বায়তুল মুকাররমের সাবেক মুয়াজ্জিন হাফেজ মো আব্দুল হাদী।

তৃতীয় জামাতের ইমাম থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের হাফেজ মাওলানা এহসানুল হক এবং মুকাব্বির থাকবেন হাফেজ মোঃ শহীদ উল্লাহ। 

চতুর্থ জামাতে ইমাম থাকবেন বায়তুল মোকাররমের ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী এবং মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসুজদের খাদেম মোঃ জহিরুল ইসলাম।

সর্বশেষ জামাতে ইমাম থাকবেন বায়তুল মোকারমের পেশ ইমাম মাওলানা মুহিউদ্দিন কাসেম এবং মুকাব্বির হবেন খাদেম মোঃ রুহুল আমিন।

এছাড়া কোনো ইমাম অনুপস্থিত থাকলে তার বিকল্প হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোঃ আব্দুল্লাহ। এছাড়া আগামী ১০ জুলাই (রোববার) পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত জাতীয় ঈদগোহে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft