ভারতে এক মুসলিম আধ্যাত্মিক গুরুকে গুলি করে হত্যা
প্রকাশ: বুধবার, ৬ জুলাই, ২০২২, ১:৪৩ পিএম

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের নাসিক জেলার ইয়েওলা শহরে খাজা সাইয়্যাদ চিশতি ওরফে “সুফি বাবা” নামের এক মুসলিম আধ্যাত্মিক গুরুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

মঙ্গলবার (০৫ জুলাই) রাতে মুম্বাই থেকে ২০০ কিলোমিটার দূরে অবস্থিত তার নিজ বাসভবনে এ ঘটনা ঘটে। বুধবার (০৬ জুলাই) ভারতীয় পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

পুলিশ জানায়, খাজা সাইয়্যাদ চিশতি ধর্ম প্রচারের জন্য আফগানিস্তান থেকে ভারতে এসে নাসিক জেলার ইয়েওলা শহরের এমআইডিসি এলাকার একটি খোলা প্লটে বসবাস শুরু করে। গতকাল রাতে অজ্ঞতনামা চার জন তার বাড়িতে ঢুকে তার মাথায় গুলি করে তাকে হত্যা করে। হত্যা করার পর তার ব্যবহারিত গাড়ি এসউভি নিয়ে পালিয়ে যায়। পুলিশ জানায় তার গাড়ি চালক এ হত্যাকান্ডের সন্দেহের তালিকায় আছে।

তবে এ হত্যা কান্ড কি কারণে ঘটেছে তাতক্ষণিতভাবে কিছুই জানা যায়নি। পুলিশ জানায়, ৩৫ বছর বয়সী এই ধর্মীয় নেতা আফগানিস্তানি নাগরিক হওয়ায় ভারতে জমি কিনতে পারেনি। তাই এখানের তার স্থানীয় কিছু ভক্তের মাধ্যমে জমি অধিগ্রহণ করে বসবাস করতেন। জমি অধিহগ্রহণ নিয়ে কোনো ঝমেলার জের ধরে এ হত্যাকান্ড ঘটাতে পারে।  

হত্যাকাণ্ডের ঘটনায় ইয়েওলা থানায় একটি অভিযোগ নথিভুক্ত করা হয়েছে এবং খুনিদের ধরতে অভিযান চলছে বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft