ডিএমপিতে ১৭ কর্মকর্তার বদলি
প্রকাশ: সোমবার, ৪ জুলাই, ২০২২, ৭:১৬ পিএম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। 

সোমবার (০৪ জুলাই) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে কলাবাগান, আদাবর ও উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার কর্মকর্তাদের বদলি করা হয়। 

বদলিকৃত পুলিশ পরিদর্শকেরা হলেন–

ডিএমপি সদর দপ্তরের (লাইনওআর) নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ মহসীনকে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ একই থানার বর্তমান ওসি আক্তারুজ্জামান ইলিয়াসকে সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ, শাকের মোহাম্মদ যুবায়েরকে আদাবর থানার অফিসার ইনচার্জ একই থানার বর্তমান ওসি কাজী শাহেদুজ্জামানকে ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগে, কলাবাগান থানার অফিসার্স ইনচার্জ (ওসি) পরিতোষ চন্দ্রকে ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগে এবং রামপুরা থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলামকে কলাবাগান থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে। 

এ ছাড়া ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. ওমর ফারুককে ডিএমপির অপারেশন বিভাগ, এস এম মিজানুর রহমানকে কাউন্টার টেরোরিয়াম ইনভেস্টিগেশন, মো. রাসেল ডিএমপির ওয়ারী বিভাগ, মোহাম্মদ গোলাম মোস্তফাকে সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ, মো. আকার হোসেনকে ডিএমপির ক্রাইম বিভাগ, মো. ফয়েজুল হক ভূঁইয়াকে ডিএমপি’র প্রসিকিউশন বিভাগ, মো. আলমগীর হোসেনকে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ, গাজী সালাহউদ্দিন ও শেখ আতিয়ার রহমানকে গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা বিভাগ, মো. মতিউর রহমানকে ডিএমপির ডেভেলপমেন্ট বিভাগ ও একই বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আবদুল মালেককে ডিএমিপির ক্রাইম বিভাগে বদলি করা হয়েছে। 


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft