প্রকাশ: সোমবার, ৪ জুলাই, ২০২২, ৭:০৪ পিএম

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৬ জন নতুন রোগী।
সোমবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩৬ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩১ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
বর্তমানে সারাদেশে সর্বমোট ১৪৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১২৫ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ১৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
এবছর ১ জানুয়ারি থেকে ৪ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সর্বমোট সংখ্যা এক হাজার ২৩৮ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ৯৩ জন রোগী। ডেঙ্গু আক্রান্ত হয়ে এবছরে একজন রোগীর মৃত্যু হয়েছে।
-জ/অ