করোনামুক্ত হলেন মির্জা ফখরুল
প্রকাশ: সোমবার, ৪ জুলাই, ২০২২, ৪:৩৯ পিএম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর করোনা মুক্ত হয়েছেন। রোববার (৩ জুলাই) বিকেলে তার নেগেটিভ রিপোর্ট পাওয়া গেছে।

সোমবার (৪ জুলাই) সকালে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৫ জুন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের করোনা ভাইরাস সংক্রমণ পরীক্ষায় পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। এরপর উনি স্কয়ার হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে উত্তরার বাসায় অবস্থান করেন। বর্তমানে শারীরিকভাবে তিনি সুস্থ আছেন।  

এর আগেও চলতি বছরের ১১ জানুয়ারি মির্জা ফখরুল ও তার স্ত্রী রাহাত আরা বেগম করোনা পজিটিভ হয়েছিলেন।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft