হিলি স্থলবন্দরে সাপ্তাহিক ছুটিসহ ৮ দিন আমদানি রফতানি বন্ধ থাকবে
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ জুলাই, ২০২২, ৪:২৭ পিএম

মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর সাপ্তাহিক ছুটিসহ আট দিন ভারত থেকে পণ্য আমদানি রফতানিসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে। 

সোমবার (৪ জুলাই) দুপুরে হিলি স্থলবন্দরের আমদানি রফতানি কারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

তিনি পত্রের মাধ্যমে বলেন, মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী শুক্রবার সাপ্তাহিক ছুটিসহ ৯ জুলাই শনিবার থেকে ১৪ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত হিলি বন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি রফতানিসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে। শুক্রবার সাপ্তাহিক ছুটি শেষে আগামী ১৬ জুলাই শনিবার থেকে বন্দরের পণ্য আমদানি রফতানিসহ সকল কার্যক্রম পূর্বের নিয়মে চালু হবে। বিষয়টি পত্রের মাধ্যমে ভারতের ব্যবসায়ীদের ইতিমধ্যে নিশ্চিত করেছেন বলে জানান তিনি। 

হিলি স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ মল্লিক বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ৯ জুলাই শনিবার থেকে ১৪ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত পোর্টের অভ্যন্তরীন পণ্য লোড- আনলোডসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৬ জুলাই শনিবার থেকে বন্দরের অভ্যান্তরীন পণ্য লোড- আনলোডসহ সকল কার্যক্রম পূর্বের নিয়মে চালু হবে। 


-জ/অ


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft