সোনারগাঁয়ের ইকোনমিক জোনে ভয়াবহ অগ্নিকাণ্ড
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ জুলাই, ২০২২, ৪:২০ পিএম আপডেট: ০৪.০৭.২০২২ ৪:২৩ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে টিপরদী এলাকায় অবস্থিত মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন সোনারগাঁ প্রিন্টিং এন্ড প্যাকেজিং নামের একটি  কারখানায় ভয়াবহ  অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (০৪ জুলাই) সকাল সাড়ে ৭ ঘটিকার সময় ওই কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে সোনারগাঁ ফায়ার সার্ভিস, মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিস, গজারিয়া ফায়ার সার্ভিস, ঢাকা থেকে আগত ফায়ার সার্ভিসের স্পেশাল টিমসহ ১৪ টি ইউনিট কাজ করে যাচ্ছে।

সরেজমিনে জানতে চাইলে মেঘনা গ্রুপের শ্রমিক আওলাদ হোসেন জানান, সকাল সাড়ে ৭ টার দিকে সোনারগাঁ প্রিন্টিং এন্ড প্যাকেজিং কারখানার উত্তর পশ্চিম পাশ থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুনের খবর পেয়ে বিভিন্ন স্টেশন থেকে ১৪ টি ইউনিট ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। আগুনের সুত্রপাত কিভাবে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো স্পষ্ট করে বলা যাচ্ছেনা। তবে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ৮/১০ জন কর্মী আহত হয়েছেন।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft