ফরিদপুরে নিত্যপণ্যের ৩ দোকানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ জুলাই, ২০২২, ৪:১৬ পিএম

ফরিদপুরে নিত্যপণ্যের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করে ৩টি প্রতিষ্ঠানকে ১০,০০০ টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিদপ্তর। 

রবিবার (৩ জুলাই) দুপুরে সদর উপজেলার চকবাজার ও গোয়ালচামট বাজারে তেলসহ নিত্যপণ্যের দোকানসমূহে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ।

তিনি জানান, অভিযানে খোলা তেলের মূল্য বেশি রাখা, পণ্যের মোড়ক ও মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করার অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে ১০,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়।

এসময় মোঃ সাহাদাত হোসেন, সিনিয়র বিপণন কর্মকর্তা, কৃষি বিপণন অধিদপ্তর, মোঃ বজলুর রশিদ খান, জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক,সিভিল সার্জন অফিস এবং জেলা পুলিশের ১টি টিম উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft