জ্ঞানের আলো ছড়াতে
কুড়িগ্রামে উদ্বোধন হলো বীর প্রতীক আব্দুল হাই গণগ্রস্থাগার
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ জুন, ২০২২, ৯:০৫ পিএম


মুক্তিযুদ্ধ সম্পর্কে জানা ও বই পড়ে জ্ঞানের আলো ছড়াতে কুড়িগ্রামে উদ্বোধন হলো বীর প্রতীক আব্দুল হাই গণগ্রস্থাগার। 

সোমবার দুপুরে কুড়িগ্রাম শহরের মুক্তারাম এলাকায় কিংবদন্তি দেশপ্রেমিক বীর প্রতীক আব্দুল হাই-এর বাসভবনে এ গণগ্রন্থাগারের উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মন্জু, কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেদুল হাসান, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু, দুপ্রক এর সভাপতি সামিউল হক নান্টু, দৈনিক কুড়িগ্রাম খবর সম্পাদক এসএম ছানালাল বকসীসহ বীর প্রতীক আব্দুল হাই সরকার। 

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রেস ক্লাব সভাপতি রাজু মোস্তাফিজ, সাংবাদিক, শফি খান, শ্যামল ভৌমিক, আহসান হাবীব নীলু, হুমায়ুন কবীর সুর্য প্রমুখ। আলোচনা শেষে জেলা প্রশাসক ও ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক দুলাল বোস গণগ্রন্থাগারে মুক্তিযুদ্ধ ভিত্তিক শতাধিক বই উপহার দেন।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, এ গ্রন্থাগারের মাধ্যমে প্রত্যন্ত গ্রামের মানুষ মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর চেতনায় উজ্জীবিত হবে।

কিংবদন্তি দেশপ্রেমিক বীর প্রতীক আব্দুল হাই বলেন, বীর প্রতীক আব্দুল হাই গণগ্রস্থাগারের প্রতিষ্ঠা আমি নিজেই। এ গণগন্থাগার নিয়ে আমার অনেক স্বপ্ন আছে। বিশেষ লক্ষ্য হচ্ছে বঙ্গবন্ধু-মুক্তিযুদ্ধ সম্পর্কে জানা, বই পড়ে জ্ঞানের আলো ছড়ানো ও কোরআনের আলোয় বিশ্ব আলোকিত হোক বীর প্রতীক আব্দুল হাই গণগ্রস্থাগার এ প্রত্যাশা নিয়ে কাজ করবে।





« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft