নড়িয়ায় প্রবীণ জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ
মাহফুজ হোসেন লিটু, শরীয়তপুর
প্রকাশ: বুধবার, ১ জুন, ২০২২, ৯:৩৯ পিএম


প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি আওতায় স্যাটেলাইট ক্লিনিক ও প্রবীণদের স্বাস্হ্য কর্মসূচী মাধ্যমে নড়িয়ায়  প্রবীন জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। 

বুধবার ১ জুন নড়িয়া পৌরসভার ২নং ওয়ার্ড সাবেক কমিশনার সাত্তার খলিফার বাড়িতে দিনব্যাপি নুসা ও মাজেদ হাসপাতালের সহযোগিতায় এই চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। 

প্রবীন জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদনে অংশগ্রহণ করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা. খালেদ শওকত আলী, ডা. তানিনা খালেদ আলী, ডা. কামরুন্নাহার নাহার মিশু।

এসময় নড়িয়া পৌরসভার প্রায় কয়েক’শ নারী, পুরুষ, শিশু, গর্ভবর্তী ও বয়স্ক ব্যক্তিদের বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে পেসক্রিপশনের মাধ্যমে বিভিন্ন রোগের ঔষধ প্রদান করা হয়। 

বিনামুল্যে বিভিন্ন রোগের ঔষধ পাওয়ায় ও বিশেষঞ্চ চিকিৎসক দেখাতে পেরে সমাজের অসহায় ও হত দরিদ্র মানুষরা হাসি মুখে বাড়ি ফিরে যায়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft