নাটোরে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নাটোর প্রতিনিথি
প্রকাশ: বুধবার, ২৫ মে, ২০২২, ৪:১৭ পিএম


নাটোরে সিংড়ায় আলো খাতুন (১৯) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৪ মে) দিবাগত রাতে সিংড়া উপজেলার বামিহাল গ্রামের নিজ ঘর  থেকে ওই কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

মৃত আলো খাতুন উপজেলার বামিহাল গ্রামের আইয়ুব আলীর মেয়ে এবং বামিহাল রহমত ইকবাল অনার্স কলেজের
শিক্ষার্থী ছিলেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ৪ মে আলো খাতুনের সঙ্গে রাজশাহী পুঠিয়ার ঝলমলিয়া গ্রামের এক বিকাশ এজেন্ট ম্যানেজারের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকেই আলো খাতুন তার বাবার বাড়িতেই থাকতেন। রাতে ১০টার দিকে  ঘরে আলো'র ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পরিবারের লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে সিংড়া থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে আত্মহত্যার কারণ জানা সম্ভব হয়নি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft