রাজবাড়ীতে ঐতিহাসিক 'কবর' নাটক মঞ্চস্থ
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ মে, ২০২২, ৪:২২ পিএম


রাজবাড়ীতে শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরী রচিত ঐতিহাসিক নাটক কবর মঞ্চস্থ হয়েছে।

গত মঙ্গলবার রাত সাড়ে ৭টায় ঐতিহ্যবাহী রাজবাড়ী থিয়েটারের পুনর্জাগরণের প্রথম প্রযোজনায় রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ নাটক মঞ্চস্থ হয়।

৫২র ভাষা আন্দোলনের উপর নির্মিত নাটকে দেখা যায়, এক মদ্যপ নেতা এবং চাটুকার পুলিশ ভাষা আন্দোলনে শহীদদের লাশ গুম করতে এসেছে। সেখানে উপস্থিত হয় একজন মুর্দা ফকির। কিন্তু লাশেরা সব উঠে দাঁড়ায় কবরে যেতে চায় না। মুর্দা ফকির-নেতা-হাফিজ আর লাশেদের সংলাপের মধ্য দিয়ে মুনীর চৌধুরী তুলে আনেন এক চিরন্তন সত্য। যারা অন্যায়ের সাথে আপস করে তারাই আসলে মৃত। কিন্তু যারা অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে লড়াই করে তাদের কবরে আটকে রাখা যায় না। তারা অমর। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত হলেও এই নাটকটি কালের সীমাকে অতিক্রম করে যায়।

নাটকটির নির্দেশনায় ছিলেন ফয়েজুল হক কল্লোল। অভিনয়ে অংশ নেন বাবলা চৌধুরী, বিনয় কুমার সাহা, কাজী মিজানুর রহমান পলাশ, সৌমিত্র শীল চন্দন, স্মৃতি ইসলাম, রবিউল আওয়াল, আনিসুর রহমান, সজল, রিপন চক্রবর্তী,  সুরুজ প্রামানিক ও মুন্না।

নাটক শেষে আলোচনা সভায় বক্তব্য দেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, প্রাক্তন জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, আহসানুল করিম হিটু, ওয়ালিউল হাসান মঞ্জু, বাচ্চু রহমান, ফয়েজুল হক কল্লোল, আনিসুর রহমান প্রমুখ।

এ পর্ব পরিচালনা করেন রাজবাড়ী থিয়েটারের আহ্বায়ক বাবলা চৌধুরী।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft