প্রকাশ: বুধবার, ২৫ মে, ২০২২, ৪:১৬ পিএম

নাটোরের গুরুদাসপুরে আখের ক্ষেত থেকে আব্দুর রহিম (৩৭) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৫ মে) রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের একটি ভুট্টা ক্ষেত থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত আব্দুর রহিম নাজিরপুর ইউনিয়নের নতুনপাড়া গ্রামের সোনা মিয়ার ছেলে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মতিন জানান,মঙ্গলবার (২৪মে) বিকেলে আব্দুর রহিম ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতে বাড়ি না ফেরার পরিবারের লোকজন আত্মীয়-স্বজনের বাড়ি ও বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করে কোনো খোঁজ মেলেনি।
পরে বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের আবেদ হাজীর ভুট্টাক্ষেতে থেকে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
তিনি আরও বলেন, মরদেহের গলায় দাগ আঘাতের চিহু ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।