প্রকাশ: মঙ্গলবার, ২৪ মে, ২০২২, ৫:৩২ পিএম

নওগাঁয় মাদক দ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে দিনব্যাপী শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় জেলা প্রশাসন এর আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন চন্দ্র রায়ের সভাপতিত্বে বক্তব্য দেন রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার একেএম মামুন খান চিশতি, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মুনির আলী আকন্দ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক লোকমান হোসেন প্রমুখ।
কর্মশালায় বিজিবির প্রতিনিধি, জেলার ১১টি উপজেলার চেয়ারম্যান, নিবার্হী অফিসার, থানার অফিসার ইনচার্জ ও সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তুলতে কর্মশালায় সমন্বিত খসড়া কর্মপরিকল্পনা গড়ে তোলা হয়।