রাজাপুরে আ’লীগ-বিএনপি সংঘর্ষে পুলিশসহ আহত ১০
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মে, ২০২২, ৫:৩৫ পিএম


ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন এবং আওয়ামী লীগের সমাবেশকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ দু’গ্রুপের অন্তত ১০জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার বাঘড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের বাইপাস মোড়ে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সম্মেলনের আয়োজন করে। এর কাছেই বাইপাস সড়কের পাশে উপজেলা আওয়ামী লীগও একই সময় সমাবেশ ডাকে। এতে সকাল থেকেই দু’গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ প্রশাসনের অনুরোধে উপজেলা বিএনপির আয়োজন সরিয়ে বাঘড়ি এলাকায় নিয়ে যায়। দুপুরে সেখানে দু’পক্ষ মিছিল-স্লোগান নিয়ে অবস্থান নিলে সংঘর্ষ বাধে। 

এসময় লাঠি সোটা আর ইটপাটকেলের আঘাতে এক পুলিশ সদস্যসহ দুই পক্ষের কমপক্ষে ১০জন আহত হন। এরপর ব্যপক সংখ্যক পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা জুড়ে আতংক বিরাজ করছে।

ঝালকাঠি সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানা বলেন, পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রনে রয়েছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft