নাটোরে দুই দিন ব্যাপী শিশু মেলার উদ্ধোধন
নাটোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মে, ২০২২, ৫:২৯ পিএম


শিশু ও নারী উন্নয়নে সচেতনামুলক যোগাযোগ কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় নাটোরের বাগাতিপাড়া দুই দিন ব্যাপী শিশু মেলার উদ্বোধন করা হয়েছে।
 
মঙ্গলবার(২৪মে) উপজেলা চত্ত্বর থেকে একটি র্যালি বের করে উপজেলা পরিষদ জিমনেশিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ শামীম আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, বাগাতিপাড়া পৌর মেয়র অধ্যক্ষ শরিফুল ইসলাম লেলিন, এসিল্যান্ড নিশাত আনজুম অন্যনা, উপজেলা কৃষি অফিসার মমরেজ আলী, সমাজসেবা অফিসার অবাইদুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহাদ আলী, শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশরাফুল ইসলামসহ অনেকে।

দুই দিন ব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে, প্রামাণ্য চিত্র প্রদর্শন, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা। পরে শিশু ও নারী উন্নয়নে সচেতনামুলক কার্যক্রম সম্পর্কে জনগনকে অবহিতকরণে মেলায় ১০ টি স্টল রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft