বর্তমান সরকার মুখে গণতন্ত্রের কথা বললেও কার্যত সন্ত্রাসী দল: ফখরুল
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মে, ২০২২, ৪:২২ পিএম

বর্তমান সরকার মুখে গণতন্ত্রের কথা বললেও কার্যত সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় হামলার ঘটনায় সেটা আরও প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৪ মে) দুপুরে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে ছাত্রলীগের আতর্কিত হামলায় আহত ছাত্রদল নেতাদের দেখতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ সন্ত্রাসী দল। তাদের থেকে নারী শিক্ষার্থীরাও রেহাই পায়নি। তাই এই ফ্যাসিবাদী সরকারকে হটিয়ে জনগণের মৌলিক অধিকার রক্ষা করতে হবে।

দ্রব্যমূল্য উর্ধ্বগতি করে সাধারণ মানুষের মৌলিক অধিকার হরণ করেছে উল্লেখ্য করে তিনি বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধি জনগণের মৌলিক অধিকার হরণ হয়েছে।


জে/ আল

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft