পার্বতীপুরে শ্রেষ্ঠ অধ্যক্ষ আহছান হাবীব
পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মে, ২০২২, ৪:২৫ পিএম

জাতীয় শিক্ষা সপ্তাহে শিক্ষার্থী ও ফল অনুযায়ী শ্রেষ্ঠত্ব শিক্ষা প্রতিষ্ঠান অর্জন ও উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহছান হাবীব। 

এ বছর শিক্ষা সপ্তাহে এ উপজেলা থেকে ১৪টি কলেজের মধ্যে উপজেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে (কারিগরি পর্যায়ে) এই সম্মাননা দেয়া হয়। 

গত রবিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঘোষণা দেন- পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ ইসমাঈল।  

পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহছান হাবীব বলেন, আমি দায়িত্ব নেয়ার পর থেকে শিক্ষকদের সহযোগিতায় শিক্ষার মানোন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছি। যুবসমাজকে কর্মদক্ষ জনবল হিসাবে গড়ে না তুললে দেশের বেকারত্বের সমস্যা, দারিদ্র্য বিমোচনসহ সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তরুন সমাজকে দক্ষজনশক্তি হিসেবে গড়ে তোলার কাজ করছি। 




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft