প্রকাশ: মঙ্গলবার, ২৪ মে, ২০২২, ৪:২১ পিএম

বাল্য বিবাহ প্রতিরোধে গোপালগঞ্জে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারের আয়োজন করে আহসানীয়া মিশন নামে একটি সংস্থা।
আজ মঙ্গলবার সকালে সেমিনার শুরু হয়েছে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে। এ সেমিনার উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোসা: নাজমুন নাহার,গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোহসিনউদ্দিন,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উপ পরিচালক মো: আলতাফ হোসেন প্রমুখ।
বাল্যবিবাহ নিরোধ আইন-২০২১৭,জাতীয় কর্মপরিকল্পনা-২০১৮-২০৩০ ,জেন্ডার সমতা,শিশু সুরক্ষা বিষয়ক এ সেমিনারে সহযোগীতা করেছে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।